ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্যারিসে রেড অ্যালার্ট জারি

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৬:৩৩:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আশপাশের ১৬টি এলাকায় তীব্র তাপদাহের কারণে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপদাহের কারণে সোমবার প্যারিসে রেড অ্যালার্ট জারি করেছে ফরাসি আবহাওয়া অফিস। মঙ্গলবারও প্যারিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। এবারের গরম অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছে।

অতিরিক্ত গরমের কারণে প্যারিসের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। সীমিত করা হয়েছে নির্মাণকাজ। পর্যটকদের নিরাপত্তায় আইফেল টাওয়ারের উপরের অংশ সাময়িক বন্ধ রাখা হয়েছে। প্যারিস প্রশাসন দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে জনসাধারণকে ঘরের বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে।  শহরে ‘কুলিং সেন্টার’ নামের ঠাণ্ডা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে গরমে ক্লান্ত মানুষ বিশ্রাম নিতে পারছেন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘হিট ডোম’ নামে এক উচ্চচাপের আবহাওয়া কারণে বাতাস আটকে যায় এবং মেঘ গঠনের সুযোগ পায় না। ফলে সূর্যের তাপ সরাসরি মাটিতে এসে পড়ে এবং তাপমাত্রা বাড়তে থাকে। তারা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতেও এমন গরমের প্রকোপ বাড়বে।

এদিকে, দক্ষিণ ফ্রান্সের কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী চেষ্টা চালারেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেখানকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে প্রচুর পানি পান করতে, হালকা খাবার খেতে এবং শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষ যত্ন নিতে বলেছে।

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad