মেহজাবীনের বোন মালাইকা জুটি বাঁধলেন পার্থর সঙ্গে

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২৫ - ০৩:২৩:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : এবার ‘অনুতপ্ত’ নামের একটি নাটকে দেখা যাবে এই নতুন মুখকে; যেখানে তার সহশিল্পী পার্থ শেখ। সামাজিক মাধ্যমে ‘অনুতপ্ত’ নাটকের একটি পোস্টার শেয়ার করেছেন মালাইকা। সঙ্গে নবাগত এই অভিনেত্রী জানান, জুলাইতে এবার বিশেষ কিছু আসছে।

‘অনুতপ্ত’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। প্রযোজনায় রয়েছেন রাজ। এই নাটকের গল্প ঘুরে বেড়ায় একটি পরিবারের আবর্তে—বাবার দায়িত্ববোধ, সন্তানের সঙ্গে সম্পর্ক এবং তরুণ-তরুণীদের অভিজ্ঞতা—সবকিছুর এক বাস্তবচিত্র ফুটে উঠবে এতে। নির্মাতার বিশ্বাস, দর্শকদের মন ছুঁয়ে যাবে নাটকটি।

নাটকে মালাইকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও রয়েছেন শিবা শানু, তানজিম হাসান অনিকসহ অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।
 
খুব শিগগিরই ইউটিউবে ‘অনুতপ্ত’ দেখা যাবে বলে জানা গেছে। এর আগে মালাইকা অভিনয় করেছিলেন ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ নাটকে। দুটি নাটকেই তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান।

 

 

কিউটিভি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad