ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

Ayesha Siddika | আপডেট: ২৪ জুন ২০২৫ - ০৪:০৭:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র সাথে সহযোগিতা করে আসছে কারণ দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য। কিন্তু এই সহযোগিতা তেহরানের জন্য কোনও লাভজনক বলে বিবেচিত হয়নি।

তাই ইরান সম্ভবত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করবে, যা একটি সদস্য দেশকে চুক্তিটি থেকে বের হয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। তিনি আরও বলেন, এনপিটি চুক্তির সদস্য হতেই হবে বিষয়টি এমন নয়, এমন কোনো বাধ্যবাধকতাও নেই। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা সদস্য নয়, যেমন—ইসরায়েল। আর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ইরানেরও সেখানে থাকার প্রয়োজন আছে বলে মনে করি না।

কারণ হিসেবে অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে যে আক্রমণ হয়েছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। অথচ এই চুক্তির আওতায় থাকার কারণে স্থাপনাগুলো হামলা থেকে মুক্ত থাকার কথা ছিল। যেহেতু এমনটা হয়নি, তাই আর এনপিটিতে থাকার প্রয়োজন নেই।

পার্লামেন্টের অধিকাংশ সদস্যও এ থেকে বের হতে চায় বলেও উল্লেখ করেন তিনি। এ সময়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে এই বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে বলেও মনে করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad