ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসকে চা শ্রমিক দিবস ঘোষণার দাবি

Ayesha Siddika | আপডেট: ১৯ মে ২০২৫ - ১১:০৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ : ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের দিনটিকে ‘চা শ্রমিক দিবস’ দিবস হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি তুলেছেন চা শ্রমিকরা। দিবসটির ১০৪তম বার্ষিকী সামনে রেখে এই দাবি তুলেছেন তারা। মঙ্গলবার দিনটি পালন উপলক্ষে সিলেটে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘চা শ্রমিক ঐক্য’র নেতারা জানিয়েছেন ‘মুল্লুক চলো’ আন্দোলনের দিনটিকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সবেতন ছুটি ঘোষণা এবং আন্দোলনের ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়েই এবার দিবসটি পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- চা শ্রমিক শহিদদের স্মরণে বিভিন্ন চা বাগানে অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন ছাড়াও মালনীছড়া, লাক্কাতুরা, দলদলি, হিলুয়াছড়া, গুলনি, কালাগুল, বুরজান, লালাখাল, বরমচাল, শ্রীবাড়ি ও বটতলাসহ বিভিন্ন চা বাগানে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় এবং সাধারণ সম্পাদক বচন কালোয়ার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে চা শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মুলুক চলো’ আন্দোলন ছিল আসামের চা–বাগানে নিপীড়িত শ্রমিকদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার সংগ্রাম। ১৯২১ সালে আনিপুর বাগান থেকে শুরু হয়ে হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে করিমগঞ্জ ও চাঁদপুরে পৌঁছান। ব্রিটিশদের দমন-পীড়নের মুখেও তাদের আত্মত্যাগ বাংলার শ্রম-আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৫৮

▎সর্বশেষ

ad