ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভা

Ayesha Siddika | আপডেট: ০৭ মে ২০২৫ - ১১:০৭:৫৬ পিএম

ডেস্ক নিউজ : ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভা ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখরের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভারতীয় সহকারী কমিশনের শাহজালাল উপশহরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় সহকারী ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফী, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স গোহাটির সাধারণ সম্পাদক অমরেশ রায় ও সদস্য ওয়াহিদ চৌধুরী উপস্থিত ছিলেন। 

সভায় ব্যবসায়িক নেতারা বলেন, সিলেট বিভাগের শেওলা ও তামাবিল স্থলবন্দর, জকিগঞ্জ, ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও, বাগলি, ছেলা- ইছামতি, জুড়ি, চাতলা স্থল শুল্ক স্টেশন দিয়ে বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। এসব পণ্য আরও বেশি পরিমাণে আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়।

আলোচনার মাধ্যমে সব প্রতিবন্ধকতা দূর করে পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী তথা সাধারণ জনগণের কল্যাণে আমদানি-রপ্তানি আরও গতিশীল করার জন্য দাবি জানানো হয়। 

এছাড়া উভয় দেশের ব্যবসায়ীদের যাতায়তের সুবিধার্থে বিজনেস ভিসা প্রদানের ব্যাপারে সহকারী হাইকমিশনারের কাছে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সহকারী হাইকমিশনার আশ্বাস্ত করেন। 

সভায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক সুহেল আহমদ, কার্যকরী সদস্য জুয়েল আহমদ উপস্থিত ছিলেন। 

সভায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।

 

কিউটিভি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১১:০৫

▎সর্বশেষ

ad