ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ফিলিস্তিনে যেতে চান সিলেটের ১শ নার্স

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ - ১১:৪৫:৪৮ পিএম

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চান সিলেটের ১শ নার্স। স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করতে সরকারের সহযোগিতা চেয়ে রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি জমা দেন নর্থ ইস্ট নার্সিং কলেজের রেজিস্টার্ড মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া।

ইতোমধ্যে সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ১শ জনের একটি টিম করা হয়েছে। নার্সিং শিক্ষার্থীরা বলেন, আমরা গাজাতে যেতে চাই হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদের সেবা দিতে পারব।

সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি স্মারকলিপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৪২

▎সর্বশেষ

ad