চৌগাছায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ২৯ মার্চ ২০২৫ - ০৭:৪৮:১১ পিএম
এম এ রহিম চৌগাছা (যশোর) :  যশোরের চৌগাছায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের  উদ্যোগে আলোচনাসভা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ)  বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব  করেন চৌগাছা ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সরোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতা করেন  চৌগাছা উপজেলা জামায়াতে মাওলানা গোলাম মোরশেদ। প্রধান আলোচক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.ইসমাইল হোসেন। ইমরান হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  চৌগাছা  উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক  মাওলানা নুরুজ্জামান আল মামুন,  সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি  বিশিষ্ট সাংবাদিক মাস্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন। বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাল, সাংবাদিক এম এ রহিম,সাবেক কাউন্সিলর আব্দুর রহমান,  মহিউদ্দিন প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad