ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু  

Ayesha Siddika | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ০১:১১:০৪ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো.রিফাত (২৫) জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজায় পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাত্রা করে। ওই সময় নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজার পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল রাখা আছে।  কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

 

 

কিউটিভি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad