ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ছুটি শেষে শুটিংয়ে ফিরছেন দীপিকা

Ayesha Siddika | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ১২:৫৬:১১ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই থেকে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তাকে শেষবার দেখা যায় ‘সিংহম অ্যাগেইন’ সিনেমায়।

অন্তঃসত্ত্বা থাকার কারণে সেই সময় তিনি সিনেমার প্রচারেও মাঠে নামেননি। সেই সময় থেকেই আলোচনা চলতে থাকে ঠিক কবে থেকে ফের কাজে ফিরবেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর পরবর্তী সিনেমা নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’। সম্প্রতি ছবির আপডেট জানিয়েছেন পরিচালক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে ‘কল্কি ২৮৯৮ এডির শুটিং। কিন্তু এখন জানা যাচ্ছে, সিনেমার শুটিং পিছিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রীষ্মের পরিবর্তে ডিসেম্বরের শীতে শুরু হবে শুটিং। সবটাই নাকি দীপিকার কারণেই। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সেটে ফিরবেন তিনি, যদি না মাঝে তার অন্য কোনো সিনেমার শুটিং শুরু হয়ে যায়।

সিনেমায় দীপিকা ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। ছবির সিকুয়েলে প্রভাসকে আরও অনেকটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাগ অশ্বিন। তিনি বলেন, ‘সিনেমার দ্বিতীয় অংশে প্রভাসকে অনেকটা জুড়ে রাখা হবে। কর্ণ ও অশ্বত্থামার চরিত্রকে প্রাধান্য দেওয়া হবে।’

এই মুহূর্তে দীপিকা ব্যস্ত আছেন তার একরত্তি কন্যা দুয়াকে নিয়েই। প্রকাশ্যেও আসছেন কমই। একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সম্প্রতি। তাতে হেঁটেছেন। ‘পাঠান ২’তেও তার থাকার কথা রয়েছে । সেই শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালে।

 

 

কিউটিভি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১২:৫৫

▎সর্বশেষ

ad