ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিষ্পাপ মুখের আড়ালে তারা কী করছে, সবার জানা উচিত: মেহজাবীন চৌধুরী

Ayesha Siddika | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ১২:৫১:১২ পিএম

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মেহজাবীন তার সহকর্মী অভিনেত্রী শবনম ফারিয়ার সাথে ঘটে যাওয়া আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন। ক্যাপশনে জানান, সোশ্যাল মিডিয়ায় যারা আপত্তিকর মন্তব্য করেন তাদের এভাবেই চিহ্নিত করতে হবে।

 

আপত্তিকর মন্তব্য করার অপরাধে দ্রুতই ওই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শাস্তির ব্যবস্থা গ্রহন করছে। বিষয়টি জানতে পেরে এ পদক্ষেপের প্রশংসা করেন মেহজাবীন। মেহজাবীনের ভাষায়, এটা একটা দারুণ পদক্ষেপ! নারী, যদি তুমি এমন প্রাণহীন ব্যক্তিদের (পুরুষ বা নারী) দেখতে পাও যারা অর্থহীন মন্তব্য করছে, তাহলে স্ক্রিনশট নিয়ে তা প্রকাশ করো।

মেহজাবীন আরও বলেন, সে স্ক্রিনশট তার কর্মক্ষেত্র, বন্ধুবান্ধব এবং পরিবারকে ট্যাগ করো। নিষ্পাপ মুখ আর ভুয়া ব্যক্তিত্বের আড়ালে তারা কী করছে তা বিশ্বের জানা প্রয়োজন।
 
সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শবনম ফারিয়া। সে মুহূর্তের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
সে ভাইরাল একটি ভিডিওতেই আপত্তিকর মন্তব্য করেন এনজিও প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনে কর্মরত রাকিবুল হাসান নামে এক যুবক। বর্তমানে রাকিবুল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রশংসা করে সবাইকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।   

 

কিউটিভি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad