ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার ৮ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি

Ayesha Siddika | আপডেট: ০৮ মার্চ ২০২৫ - ০৮:৫৫:১৩ পিএম

ডেস্ক নিউজ : রমজান মাসে রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরপরই ইফতার করা হয়। তাই সেহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা জরুরি। চলুন জেনে নিই, ৮ রমজান, ১৪৪৬ হিজরি ও ৯ মার্চ (রোববার) ২০২৫ খ্রিষ্টাব্দে ঢাকা বিভাগীয় শহরের ইফতার ও সেহরির সময়সূচি।

সেহরি ও ইফতারের সময়সূচি আগেই ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে মোতাবেক ঢাকা জেলায় ৮ রমজানের (রোববার) সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৭ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৬ মিনিট।
 
 

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রোজা রাখার জন্য মনে মনে নিয়ত করলেই হয়। পৃথকভাবে আরবিতে বা বাংলায় নিয়ত করার প্রয়োজন নেই। তবে কেউ যদি আরবিতে বাংলায় নিয়ত করতে চান তার জন্য রোজার নিয়ত তুলে ধরা হলো। এছাড়া ইফতারের সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়া পড়তেন তাও তুলে ধরা হলো।

 রোজার নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

 

 

কিউটিভি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৮:৫৪

▎সর্বশেষ

ad