ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তারাবির প্রথম দুই রাকাত না পেলে করণীয় কী?

Ayesha Siddika | আপডেট: ০৫ মার্চ ২০২৫ - ০৫:১১:৩৯ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: তারারির প্রথম দুই রাকাত যদি ইমামের পেছনে পড়তে না পারি, তাহলে বাকি রাকাতগুলোতে কি ইমামের অনুসরণ করা যাবে?

উত্তর: যদি কোনো ব্যক্তি তারাবির প্রথম দুই রাকাত ইমামের পেছনে পড়তে না পারে, তাহলে তিনি প্রথমে এশার ফরজ ও সুন্নাত আদায় করবেন।এরপর ইমামের পেছনে তারারি অবশিষ্ট রাকাত আদায় করবে।তারাবি ও বিতরের পর আলাদাভাবে দুই রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে।  

রমজান মাসে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাতুত তারাবি। এটি সুন্নাতে মুআক্কাদাহ, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনসহ সাহাবায়ে কেরাম, তাবেয়ি ও সালাফে সালেহীন পালন করেছেন। 

সালাতুত তারাবির ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের কিয়াম (তারাবি) আদায় করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।(সহিহ বুখারি, হাদিস: ৩৭)।

তারাবির নামাজ পড়ার নিয়ম:

এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়। আর এ নামাজকেই ‘তারাবির নামাজ’ বলা হয়।

তারাবির নামাজ কিভাবে পড়বেন:

দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। আবার দুই রাকাত নামাজ পড়া। এভাবে ৪ রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেয়া। 

বিশ্রামের সময় তাসবিহ তাহলিল পড়া, দোয়া-দরূদ ও জিকির আজকার করা। তারপর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা।

 

 

কিউটিভি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad