ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সেবা পাওয়ার বেশি অধিকার মায়ের

Anima Rakhi | আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:০৫:৫১ পিএম

ডেস্ক নিউজ : আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল, সদাচার পাওয়ার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অগ্রগণ্য? তিনি বলেন, তোমার মা।

তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। 

তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার পিতা। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭১)

সবসময় মায়ের সঙ্গে সদাচারের নির্দেশ

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে বললো, আপনি আমাকে কী আদেশ করেন? রাসুল (সা.) বলেন, ‘তুমি তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি চতুর্থবার একই কথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচার করবে।’ সে পঞ্চমবার জিজ্ঞেস করলে রাসুল (সা.) বলেন, ‘তোমার পিতার সঙ্গে সদাচারণ করবে।’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৫)

কিউটিভি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad