ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিঁথির সঙ্গে বাংলাদেশি গানে কণ্ঠ দিলেন বলিউডের সেলিম মার্চেন্ট

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৫৬:২০ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সুরকার সেলিম মার্চেন্ট প্রথমবারের মতো বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন।  কোনো বাংলা ভাষার গানে এটিই কার প্রথম কণ্ঠ দেওয়া। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি গায়িকা সিঁথি সাহা। 

গানটি প্রসঙ্গে সিঁথি নিজের ফেসবুক পোস্টে লেখেন, এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান ‘বৃষ্টি বিলাস’। আমার সাথে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।

গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে ‘বৃষ্টি বিলাস’ গানটি তৈরি করেছিলেন। তখনই তার মনে হয়েছিল, ‘বৃষ্টি বিলাস’ দ্বৈত গানে রূপান্তরিত করা যেতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন। একবার শুনেই গানটি পছন্দ করেন সেলিম। এমনকি গানটি গাওয়ার প্রস্তাবেও সাড়া দেন। এভাবেই ‘বৃষ্টি বিলাস’ গানের জন্ম।

গানটি প্রসঙ্গে গীতিকার সোমেশ্বর অলি গণমাধ্যমকে বলেন, বলিউডের সেলিম-সোলায়মান জুটির অনেক গানই আমার শোনা হয়েছে, ভালো লাগাও আছে। তাদেরই একজন সেলিম মার্চেন্ট, যিনি বাংলা ভাষার মানুষ নন। তিনি গানটি গেয়েছেন শুনে আনন্দই হলো।

বলিউডের একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন বাংলাদেশি গায়িকা সিঁথি সাহা। জানা গেছে, ‘বৃষ্টি বিলাস’ ছাড়াও সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়া নিয়েও ভাবছেন এ সংগীতশিল্পী।

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad