ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফ্রুট সালাদে কোন ফলের সঙ্গে কোন ফলটি ভুলেও মেশাবেন না?

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৫৪:৩৬ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : ফ্রুট সালাদ মানেই সব ফল কুচিয়ে একসঙ্গে মিশিয়ে দেন? এই অভ্যাস কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ)-এর তথ্য বলছে, কোন ফলের সঙ্গে কোন ফল খাওয়া ঠিক আর কোনটি নয়, তারও একটা নিয়ম আছে। ‘ফ্রুট কম্বিনেশন’ বলে একটি বিষয় আছে, যা নিয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই।

আবার যে ফলে স্টার্চ বেশি, তার সঙ্গে অধিক প্রোটিন যুক্ত ফল খাওয়া ঠিক নয়। যেমন, মর্তমান বা সিঙ্গাপুরি কলার সঙ্গে কিউয়ি, পেঁপে, অ্যাভোকাডো বা ব্ল্যাকবেরির মতো ফল খাওয়া ঠিক হবে না। এই সব ফল মিশিয়ে গেলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়বে।

অনেকেই আপেল, কলা, লেবু একসঙ্গে মিশিয়ে ফ্রুট সালাদ তৈরি করেন। কিন্তু মনে রাখবেন, টক জাতীয় ফলের সঙ্গে মিষ্টি ফল মেশানো যায় না। যেমন আপেল, আঙুর, স্ট্রবেরি, বেদানা, পিচ ফলের সঙ্গে কখনোই কলা বা কিশমিশ মেশাবেন না। এইসব ফল একসঙ্গে খেলে অম্বল বাড়বে, মাথাযন্ত্রণা ভোগাবে, ক্লান্তি বাড়বে। অর্থাৎ শরীরের কোনো উপকারেই আসবে না। সবচেয়ে খারাপ হল পাকা পেঁপের সঙ্গে লেবু খাওয়া। এইভাবে খেতে থাকলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমবে। রক্তাল্পতার সমস্যাও দেখা দেবে।

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫২

▎সর্বশেষ

ad