রাঙামাটি আ’লীগের সভাপতি দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ

Ayesha Siddika | আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:৪৬:৪৩ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য রাঙামাটির ২৯৯নং আসনে স্বৈরাচারি সরকারের সাবেক সংসদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী ঢাকার সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। জানাগেছে, তার বিরুদ্ধে রাঙামাটিতে কোনো মামলা না হলেও চট্টগ্রামসহ রাঙ্গুনিয়ায় অন্তত তিনটি মামলা হয়েছে। এছাড়াও দূদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

 

 

কিউটিভি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad