ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হজে শিশু নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা সৌদির

Anima Rakhi | আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:৩০:৫১ পিএম

ডেস্ক নিউজ : এবারের হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, হজের সময় তৈরি হওয়া ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড় তৈরি হয়। তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনায় হজে তাদেরকে সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে।

সেই সঙ্গে বরাবরের মতোই যারা আগে হজ করেননি তারা এবারও অগ্রাধিকার পাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ এবং অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে।

কিউটিভি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad