নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:০১:৩৭ পিএম

নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জেলার শিবপুর উপজেলায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. কামরুজ্জামানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্দুল গাফ্ফার, পিপিএম (বার), এর নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় ৬টি বড় প্লাস্টিকের বস্তা থেকে সর্বমোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।

কিউটিভি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৩

▎সর্বশেষ

ad