ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরাতে আজ রাতে পালিত হবে পবিত্র শবেমেরাজ

Anima Rakhi | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৫ - ১১:০৩:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবেমেরাজ আজ রাতে উদযাপিত হবে।

রোববার (২৬ জানুয়ারি) সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আমিরাতে শুরু হবে শবেমেরাজের আনুষ্ঠানিকতা, যা চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

বিশেষত এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

এ ছাড়াও রসুলের (সা.) জীবনী সম্পর্কে আলোচনা করা হবে।

প্রতি বছর মুসলমানরা আরবি মাস রজবের ২৭ তারিখে পবিত্র শবেমেরাজ উদযাপন করে থাকেন। এ রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এদিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

এদিকে, আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

কিউটিভি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০৩

▎সর্বশেষ

ad