ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বাড়ছে এভারেস্টে আরোহণের ফি

Anima Rakhi | আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ - ০৯:১৯:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এভারেস্ট পর্বতে আরোহণের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে নেপাল। নতুন করে ৩৬ শতাংশ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

একই সঙ্গে দেশটির অন্যান্য পর্বতে আরোহণের ফি-ও বিভিন্ন মৌসুমের জন্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। আগামী এপ্রিল-মে মৌসুম থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি এই ঘোষণা দেন।

দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো পর্বতারোহণের ফি বাড়ানোর ঘোষণা দিল দেশটি।

নারায়ণ প্রসাদ রেগমির ঘোষণা অনুযায়ী, এখন এভারেস্টে আরোহণ করতে গুনতে হবে ১৫ হাজার ডলার। আগে তা ছিল ১১ হাজার ডলার। এই ফি প্রায় এক দশক ধরে কার্যকর ছিল।

নারায়ণ প্রসাদ গণমাধ্যমকে বলেছেন, “আরোহণ ফি দীর্ঘ সময় পর্যালোচনা করা হয়নি। এখন তা করা হলো।”

এভারেস্টে আরোহণের সবচেয়ে জনপ্রিয় মৌসুম এপ্রিল-মে মাস। আগামী এই মৌসুম থেকে সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুট ধরে যারা এভারেস্টে আরোহণ করবেন, তাদের এই বাড়তি ফি গুনতে হবে। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে এই পথ বেয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন।

সেপ্টেম্বর-নভেম্বর ও ডিসেম্বর-ফেব্রুয়ারি এভারেস্ট আরোহণের কম জনপ্রিয় মৌসুম। এই দুই মৌসুমে ওঠার জন্য এখন থেকে যথাক্রমে ফি গুনতে হবে ৭ হাজার ৫০০ ও ৩ হাজার ৭৫০ ডলার।

এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ পর্বতের আটটিই হিমালয় কন্যা খ্যাত নেপালে। এসব পর্বতে প্রতিবছর শত শত বিদেশি পর্বতারোহী ওঠার চেষ্টা করেন। পর্বতারোহীদের থেকে যে ফি নেওয়া হয়, তা দেশটির রাজস্ব ও কর্মসংস্থানের বড় উৎস। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad