অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়

Anima Rakhi | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৫ - ১১:৩৭:৪০ এএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই।

তিনি আরও বলেন, অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেয়া হয়নি।

কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৭

▎সর্বশেষ

ad