ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ১০:০৫:০৯ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে আহ্বায়ক এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, মো. তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারল্যাশনাল মিডিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক (বিজেআইএম) শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব এবং বিএসআরএফের সদস্য মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারস’র (আরএসএফ) বাংলাদেশ করেসপন্ডেন্ট সালিম সামাদ ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণনয় করবে। এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। জনস্বার্থে এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad