ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নরসিংদীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন এমদাদুল হক

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৫:৩১:২৩ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি :  নরসিংদী জেলার নভেম্বর ও ডিসেম্বর ২০২৪ মাসের কর্মমূল্যায়নে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

১৫ জানুয়ারি জেলা পুলিশ নরসিংদীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওসি এমদাদুল হককে সম্মানসূচক ক্রেস্ট, প্রশংসাপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব এ কে এম আওলাদ হোসেন। নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওসি এমদাদুল হক তার এই অর্জনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা এবং থানার সকল সদস্যের সম্মিলিত পরিশ্রম, সততা ও পেশাদারিত্বকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও নরসিংদী মডেল থানার সেবামূলক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ।

এ অর্জনে থানার সকল সহকর্মী, স্থানীয় জনসাধারণ এবং যারা সবসময় আমাদের সহযোগিতা করেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”উল্লেখ্য, নরসিংদী মডেল থানার কার্যক্রম সম্প্রতি আরও জনমুখী ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad