ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমি মানুষ দেবতা নই, আমারও ভুল হয় : মোদি

Anima Rakhi | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৫:৪৯:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি পডকাস্ট তৈরি করেছেন জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ। যেখানে মোদি তার ভুলের কথা অকপটে স্বীকার করেছেন। ওই পডকাস্টে মোদি বলেন, ভুল হবেই, কারণ আমি মানুষ, কোনো দেবতা নই। খবর এনডিটিভির।

পডকাস্টের ভিডিও প্রকাশের আগে, নিখিল কামাথ দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেন। যেখানে নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

পডকাস্টে নিখিল প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছেন যে একজন যুবক যদি নেতা হতে চায়, তাহলে কি এমন কোনো প্রতিভা আছে যা পরীক্ষা করা যেতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয় মিশন নিয়ে আসে।

পডকাস্টে মোদিকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সংকটের সময়ে আমরা ক্রমাগত বলে আসছি যে আমরা নিরপেক্ষ নই। তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত বলছি যে আমি শান্তির পক্ষে।’

কিউটিভি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৯

▎সর্বশেষ

ad