পিছিয়ে গেল কাভিশের কনসার্ট

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৩:৪৭:১৭ পিএম

বিনোদন ডেস্ক : ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনের শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্টটির তারিখ পেছানো হয়েছে। ১০ ও ১১ জানুয়ারির পরিবর্তে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’।

 

 

তারিখ পেছালেও কনসার্টের ভেন্যু পরিবর্তন হয়নি। রাজধানীর সেনাপ্রাঙ্গণেই বসবে জমকালো গানের আসর। এবারই প্রথমবার বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘কাভিশ’। পাকিস্তানের জনপ্রিয় এ ব্যান্ড দলটি  ১৯৯৮ সালে গঠিত হয়।

এ ব্যান্ডের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হলেন জাফর জাইদি ও মাজ মওদুদ। তাদের গড়া সেমি ক্ল্যাসিক্যাল এ ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‌‘ফাসলে’, ‌‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’ ইত্যাদি।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad