ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভয়াবহ তুষার-ঝড়ের কবলে ১০ লাখ বাংলাদেশিসহ ৬ কোটি আমেরিকান

Anima Rakhi | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৫ - ০২:১৫:১৫ পিএম

ডেস্ক নিউজ : তুষার আর ঝড়ের কবলে লন্ডভন্ড হয়েছে নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেটস, ইলিনয়সহ যুক্তরাষ্ট্রের ৩০ স্টেটের জনজীবন। ভয়ংকর এবং হিমশীতল আবহাওয়ার কারণে সোমবার সন্ধ্যা নাগাদ ১০ হাজারের মত ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হচ্ছে রবিবার থেকে। দূর পাল্লার ট্রেন এবং বাস চলাচলেও বিঘ্ন ঘটছে। পরিস্থিতি মোকাবেলায় ক্যানসাস, কেন্টাকি, আরকানস, ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া, মিজৌরিতে পুরোপুরি এবং নিউজার্সির কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৈরি আবহাওয়ার কবলে পড়া এলাকার ১০ লাখের অধিক বাংলাদেশিসহ ৬ কোটি আমেরিকান শনিবার রাত থেকেই এক ধরনের গৃহবন্দি হয়ে রয়েছেন। এসব স্থানের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সোমবার। মঙ্গলবারও কোন কোন এলাকার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তিন লাখের অধিক বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে মিজৌরি থেকে ভার্জিনিয়া পর্যন্ত এলাকায়।

সোমবার রাতে জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে ৬ জনের মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে। ওয়াইওমিংয়ের একটি পর্বতে হিমবাহের মধ্য এক স্কি চালকের মৃত্যু হয়েছে। বরফে ঢাকা সড়কে গাড়ি দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। মিজৌরির সড়ক-মহাসড়কে ১৭০০ গাড়ি আটকা পড়েছে। ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ক্যানসাস, কেন্টাকি, নেব্রাস্কা স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে মহাসড়কের যানজটের অবসান ঘটানোর জন্যে। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় নিপতিত হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ওয়েস্ট ভার্জিনিয়ার বিস্তীর্ণ জনপদ। সোমবার রাত পর্যন্ত এক ফুটের অধিক তুষারপাত হয়েছে ডিসিতে। রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট সোমবার অপরাহ্ন থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এমন অসহনীয় বৈরি আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া দফতর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এমন চরম বৈরি আবহাওয়া তৈরি হয়েছে উত্তর মেরু অঞ্চলের ঘূর্ণিবাত্যার কারণে। এই ঘূর্ণিবাত্যা চরম শীতল বাতাসের একটি এলাকা যেটি আর্কটিক মহাসাগরের চারপাশে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকেই হিমশীতল আবহাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নেমে আসছে আর তাতে চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তা মঙ্গলবার রাত পর্যন্ত জনজীবনকে বিপন্ন করতে পারে বলে আশংকা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

কিউটিভি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad