ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তামিম ঝড়ে বরিশালের সহজ জয়

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১০:৪৮:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : রাজশাহীর দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রীতম কুমারকে হারায় বরিশাল। তবে ছোট ছোট জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে মায়ার্সের সঙ্গে ৪১ রান, এরপর হৃদয়ের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তামিম। আর শেষে মুশফিকের সঙ্গে ৭৬ রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন বরিশালের অধিনায়ক।

৪৮ বলে ১১ চার এবং ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত ছিলেন তামিম। দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেন মোহর শেখ। এর আগে জিসান, এনামুল এবং ইয়াসিরের ব্যাটে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। যা চলতি বিপিএলে তেমনটা বড় সংগ্রহ নয়। রাজশাহীর হয়ে কেউ ফিফটির দেখা পায়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছিলেন অধিনায়ক এনামুল হক।

এদিকে আফ্রিদি-আশরাফরা দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। আরেক পাকিস্তানি বোলার ফাহিম আশরাফ ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একটি উইকেট পেয়েছেন তানভীর ইসলামও।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad