ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই সাইফের, দলের জয়েই তৃপ্ত

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১০:০২:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : অ্যালেক্স হেলসের সঙ্গে অভাবনীয় এক জুটি গড়েছেন সাইফ হাসান। সোমবার (৬ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয় উইকেটের হেলসের সঙ্গে তার রেকর্ড ১৮৬ রানের জুটিতেই জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্স।

৪৯ বলে খেলেছেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৭ ছক্কার সঙ্গে তিনটি চারও মেরেছেন ডানহাতি এই ব্যাটার। হেলসের সঙ্গে তার সেই জুটি বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ। 

ম্যাচ শেষে সাইফ বলেন, ‘উইকেট ভালো ছিল, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি ক্রিজে গিয়ে। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এখন আমি মারব এখন তুমি এমন কিছু ছিল না। আক্ষেপ নেই। দল জিতেছে আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের অন্যতম সাইফ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৪৪.১৪ গড়ে ৬১৮ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তিন হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। বিপিএলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করছেন।

সাইফ বলেন, ‘সাদা বলে খারাপ পারফরম্যান্স আমি দেখিনি। আল্লাহর রহমতে ভালো করেছি। প্রিমিয়ার লিগে যখনই সুযোগ পেয়েছি ভালো করেছি। বিপিএলে সুযোগ পেয়েছি কম, এবার রংপুর আস্থা রেখেছে ওদের ঘরোয়া দলে ভালো খেলায়। তাদের প্রতি কৃতজ্ঞ। এমন না আমি খারাপ করে আসছি। যখনই সুযোগ পেয়েছি ভালো করার চেষ্টা করেছি।’

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad