ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিয়ের সাজে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভিডিও ভাইরাল

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৬:৫৩:৩৯ পিএম

বিনোদন ডেস্ক : লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে ঐন্দ্রিলা আর মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। কালো শাড়ি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির হয়েছিলেন দুজন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ওই ভিডিও দেখে হৈ চৈ ফেলে দিয়েছেন নেটিজেনরা। ১৩ বছর প্রেম করেছেন। এরই মধ্যে বিয়ের সাজে হাজির দুজনে। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি। 

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, কয়েক দিন আগেই নতুন পথচলা শুরুর এমন খবর দিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ওই ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে, নিজের পাঞ্জাবি কেনার কথাও বললেন অঙ্কুশ। 

তাহলে কি বিয়ে করেছেন এই জুটি? না, তেমনটা নয়। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এই লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad