ইন্দিরা বেশে যুদ্ধ ঘোষণা কঙ্গনার

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৬:৪৬:২৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। কঙ্গনার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল ছবির মুক্তি। কারণ ছবিটি ঘোষণা হওয়ার পর থেকে একাধিক বিতর্কও জড়িয়ে ছিল। এমনকি ছবি নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছিল। সোমবার মুক্তি পেয়েছে ছবির নতুন ট্রেলার।

কখনো মুখে স্মিত হাসি রেখে বলছেন, ‘ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া। এক নেটাগরিকের কথায়, ‘কঙ্গনাকে এই ভাবে দেখে গায় কাঁটা দিচ্ছে।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘কঙ্গনাকে বিভিন্ন বিষয়ে অপছন্দ হতে পারে। কিন্তু অভিনয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। কোনো সন্দেহ নেই, তিনি পঞ্চম জাতীয় পুরস্কার পেতে চলেছেন এই ছবির জন্য। সত্যিই তিনি বলিউডের ‘কুইন’। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলবেই।’ তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad