ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আটোয়ারীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৪:৫১:১৩ পিএম

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

আটোয়ারী উপজেলায় জাঁকজমক ভাবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। আটোয়ারীতে তারুণ্যের উৎসব কর্মসুচি ১০ জানুয়ারি শুরু হয়ে পর্যায়ক্রমে চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রস্তুতিমূলক সভার সভাপতি উপজেলা পর্যায়ের সকল বিভাগকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান।

সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই নারায়ন চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ উৎসব বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪২

▎সর্বশেষ

ad