ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১১:৪৬:৩৮ এএম

ডেস্ক নিউজ : ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী চলতি বছর কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে।

রোববার (৫ জানুয়ারি) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশে ছুটির তালিকায় সই করেছেন উপসচিব মোসা. রোকেয়া পারভীন।

পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে।

শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।

তবে কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মত ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না।

এর আগের দিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়। চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ছুটি তালিকা প্রকাশ করা হয়।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৬

▎সর্বশেষ

ad