ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কুরআন শরিফে চুমু দেওয়া যাবে কি?

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৫ - ০৫:১৭:০৬ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: কখনো কুরআন শরিফের সঙ্গে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কুরআনে চুমু দেই, চোখে লাগাই।

উত্তর: কুরআনে কারীম চুমু দেওয়া জায়েয আছে। ইকরিমা (রা.) থেকে কুরআনে কারীম চেহারায় লাগানো ও চুমু দেওয়া প্রমাণিত আছে। (সুনানে দারিমী, হাদিস ৩৩৫৩)

তাই কেউ কুরআনে কারীমে চুমু দিলে তাকে বারণ করার প্রয়োজন নেই। উল্লেখ্য, অসতর্কতাবশত কুরআন মাজীদের সঙ্গে অসম্মানজনক কিছু হয়ে গেলে সেক্ষেত্রেও চুমু দিতে নিষেধ নেই। তবে তখন মূল করণীয় হল অসতর্কতার কারণে লজ্জিত হওয়া এবং তওবা-ইস্তিগফার করা।

সূত্র: মাজমাউয যাওয়াইদ, হাদিস ১৬০৪৯; আদ্দুররুল মুখতার ৬/৩৮৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ১৭৫; ইমদাদুল ফাতাওয়া ৪/৬০

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad