ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

মিঠুনের সঙ্গে বিচ্ছেদে ভেঙে পড়েন শ্রীদেবী

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৭:৫০:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : ১৯৮০-এর দশকের শেষ দিকে প্রেমের গুঞ্জন রটে। সেই সময় বলিউড অভিনেত্রী শ্রীদেবী তার ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিলেন। অন্যদিকে অভিনেতা মিঠুন চক্রবর্তী ততদিনে বিবাহিত। তার সঙ্গে যোগিতা বালির বিয়ে হয়েছে। যদিও যোগিতাকে বিয়ে করার আগে হেলেনা লিউককে বিয়ে করেছিলেন অভিনেতা। তখনই খবর রটে— মিঠুন নাকি প্রেম করছেন শ্রীদেবীর সঙ্গে। 

এদিকে মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী একে অন্যকে পাগলের মতো ভালোবাসতেন। এ বিষয়টি নিয়ে একটা সময় দারুণ চর্চা হয়েছিল। নানা খবরও রটেছিল। কিন্তু টেকেনি দুই তারকার সম্পর্ক। যে যার নিজের পথে এগিয়ে গেছেন জীবনে। তবু তাদের নিয়ে আলোচনার শেষ নেই। এত বছর পর তাদের সম্পর্ক নিয়ে আবার মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা। জানালেন বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী।

হিন্দি রাশ নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সুজাতা মেহতা কথা বললেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সেই চর্চিত প্রেমকাহিনি নিয়ে। শোনা যায়, মিঠুন ও শ্রীদেবীর নাকি বিয়েও হয়েছিল। যদিও সুজাতা নিজে কখনো এ বিষয়ে প্রয়াত অভিনেত্রীকে জিজ্ঞেস করেননি বলেই জানান এদিন। কেন জিজ্ঞেস করেননি, সেটিও খোলাসা করেছেন সাক্ষাৎকারে। সুজাতা বলেন, ‘শ্রীদেবী ওই সময় মানসিকভাবে খুব ডিস্টার্বড ছিলেন। তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিলেন। 

বিচ্ছেদের পরও কাজ আর শুটিংয়ে ফোকাস টিকিয়ে রেখেছিলেন শ্রীদেবী। আর এমন ভাব দেখাতেন যেন মিঠুন নামের কেউ কোনো দিন ছিলই না। সুজাতা বলেন, শুটিংয়ের পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন অভিনেত্রী। তিনি বলেন, এটা বলতে পারি— ওই বিচ্ছেদ শ্রীকে একেবারে যেন ভেঙে দিয়েছিল। আমার মনে হয়, ওরা একে অন্যকে পাগলের মতো ভালোবাসত। অনেকেই বলেন, ওরা নাকি বিয়েও করেছিল।

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad