ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

‘হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে’

Anima Rakhi | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৭:৩৫:৩৭ পিএম

ডেস্ক নিউজ : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আমি মনে করি।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, রোহিঙ্গাদের স্বদেশভূমিতে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ দরকার। এটা করা না গেলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে যেসব কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলার চেষ্টা করা হবে।

এ সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা নিয়ে প্রশ্ন করলে এর কোনো জবাব দিতে চান নি পররাষ্ট্র উপদেষ্টা।

কিউটিভি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৫

▎সর্বশেষ

ad