ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ - ০১:১৭:১৭ পিএম

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রয়োজন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) কৃষিবিদ ইন্সটিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। নির্বাচন আয়োজন করবে কমিশন।’তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে। সংস্কারের মহাযজ্ঞে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

 

 

কিউটিভি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad