ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রবাসীদের জন্য রেসিডেন্সি ভিসা চালু করল আমিরাত

Anima Rakhi | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ - ১০:১৩:৫৪ এএম

ডেস্ক নিউজ : ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা চালু করেছে।

শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

আইসিপি বিভাগ জানিয়েছে, নতুন নিয়মে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে।

ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

আইসিপি বিভাগ আরও জানিয়েছে, এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।

কিউটিভি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:১৩

▎সর্বশেষ

ad