
বিনোদন ডেস্ক : বুধবার (১১ ডিসেম্বর) দুই পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ও শেন। বিয়ের শুভ লগ্ন আসার প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় প্রাক বিয়ের অনুষ্ঠান। হলুদ, মেহেন্দি, সংগীতের জমকালো অনুষ্ঠানের পর শুভ্র সাজে বিয়ের আসরে দ্যুতি ছড়ান এ যুগল। বিয়ের দিন হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় ধরা দেন আলিয়া। অন্যদিকে শেন পড়েছিলেন সোনালি রঙের শেরওয়ানি।
বিয়ের পর আবেগী মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলিয়া। সে ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে অংশ নিয়েছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত হয়েছিলেন নব দম্পতিকে দোয়া ও শুভ কামনা জানাতে।
কিউটিভি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫৫






