ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফ্রান্সে স্বামীর সহায়তায় ১০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫০ জন

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ - ০৭:৫৪:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিগনোনের। সেখানে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাতেন স্বামী। এভাবে চলেছিল প্রায় এক দশক। জানা গেছে, ১০ বছরেরও বেশি সময় ধরে ৯২ বার যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ভুক্তভোগী। এই নৃশংস ঘটনায় ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এ ঘটনায় গত সেপ্টেম্বর থেকে অভিযুক্ত স্বামীর বিচার চলছে। এতে অভিযুক্তদের মধ্যে ৫০ জন বিচারের মুখোমুখি হয়েছেন। আগামী সপ্তাহে মামলার বিচারকাজ শেষ হওয়ার পর রায় ঘোষণা হতে পারে। যদি অভিযুক্তরা দোষী সাব্যস্ত হন, তাহলে সম্মিলিতভাবে তাদের মোট শাস্তির মেয়াদ হবে ৬০০ বছরেরও বেশি।

অভিযুক্ত এই ৫০ জনের বেশিরভাগই এসেছেন জিসেলের গ্রাম মাজানের আশপাশের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত ছোট শহর ও গ্রাম থেকে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন, তবে বেশিরভাগই বিচারকদের সামনে মাথা নিচু করে কথা বলেছেন।

সেপ্টেম্বর থেকে একের পর এক ৫০ জন অভিযুক্ত আদালতে হাজির হয়েছেন অ্যাভিগননে। ধর্ষণ মামলার তদন্ত সাধারণত কয়েক দিন সময় নেয়। তবে অভিযুক্তদের সংখ্যা বেশি হওয়ায় এই মামলার শুনানি খুব দ্রুত সম্পন্ন করা হচ্ছে। দ্রুতগতির এই বিচার প্রক্রিয়ায় অভিযুক্তদের জীবনের নানা ঘটনা উঠে এসেছে- যা অনেক সময় নির্যাতন ও ট্রমার গল্পে ভরা।

সূত্র : দ্য গার্ডিয়ান।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad