ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের ২ নাগরিক অভিযুক্ত

Ayesha Siddika | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ০৪:৪৫:৩৭ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার দিকে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু, তানাহ টিংগি লোজিংয়ের একটি সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যার দায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের দুই ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল। 

তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেয়া হয়নি; কেননা মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad