ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘সুলতানার স্বপ্ন’ নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ প্রধান উপদেষ্টার

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৩:৩১:২৯ পিএম

ডেস্ক নিউজ : নারী জাগরণের প্রতিকৃৎ, সমাজ সংস্কারক মহীয়সী বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে ‌‘সুলতানার স্বপ্ন ২০২৪, ২০২৫…’ এভাবে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কুসংস্কারমুক্ত সুন্দর সমাজ গড়তে যিনি সবচেয়ে ভালো আইডিয়া দিতে পারবেন তাকে এই পুরস্কার দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস’ এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘সুলতানার স্বপ্ন’ যেটা বেগম রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কনটিনিউ করা… প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া… যার চিন্তা সবার চেয়ে ভালো হয়েছে।

এ ধরনের সিরিজ পুরস্কার নাম প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সেটার একটা নাম হতে পারে। আমি একটা নাম সাজেস্ট করছি, অন্যরা আরও নাম দিতে পারে। সুলতানার স্বপ্ন ২০২৪, সুলতানার স্বপ্ন ২০২৫। কারণ সুলতানা সেখানে থেমে যায়নি। এটা চলছে, চলমান চিন্তা।

অধ্যাপক ইউনূস বলেন, এই সিরিজ, যে চিন্তা সবচেয়ে ভালো হয়েছে সেটা পুরস্কার পাবে। কিন্তু তার মধ্যে আন্তঃবছর পুরস্কারগুলো দেখা, কে কী বললো, কে কী চিন্তা করলো…এর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা। সারা দেশব্যাপী প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন ২০২৪ কে পাবে, কী চিন্তা এসেছে এবার…তাহলে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad