ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৬:৪৭:০৯ পিএম

ডেস্ক নিউজ : নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হবো না, ভারতও হবে।

আজ শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ভারত আমাদের বিনা পয়সায় বিছু দেয়না, টাকার বিনিময়ে দেয়। কাজেই তারা যদি রফতানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর সঙ্গে দুই দেশের লাখ-লাখ লোক জড়িত।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রফতানি বন্ধ করবে বলে আমার মনে হয়না। তবে, যা হচ্ছে তা সবই রাজনৈতিক।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো শুনেছেন সব পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আজ হোক, কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। একদল এক রকম বলবে, আরেক দল সেটা অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন। এটা একটা বড় অর্জন। এটা একটা উদাহরণ হয়েছে।

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ১ হাজার ১০০ কোটি টাকার চলমান উন্নয়নমুলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরআগে ভোমরা স্থল বন্দরের অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

কিউটিভি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬

▎সর্বশেষ

ad