ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিরিয়ায় ২,৫০০ বিদ্রোহী নিহত

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৫:১২:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ান টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে সিরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে নিহত বিদ্রোহীদের সংখ্যা বেড়ে ২,৫০০-তে পৌঁছেছে।

সিরিয়ান টিভি চ্যানেল জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হোমস এলাকার বিদ্রোহীদের অবস্থানের ওপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান একযোগে হামলা চালিয়েছে।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তাকফিরি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম গত মাসে সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় আকারে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে।

এরপর থেকেই রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে।

সংঘাতের পটভূমি

সিরিয়া ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদতপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় জর্জরিত। সিরিয়া সরকারের দাবি, পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা আরব দেশে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে এবং নাশকতা ছড়াচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad