ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ওএসডিতে থাকা চার কর্মকর্তাকে পদায়ন করল ইসি

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০১:২৬:২০ পিএম

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের (ইসি) বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

জানা গেছে, এনআইডির পরিচালক (উপসচিব) মো. ফরহাদ হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালকের (অপারেশনস) দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওএসডি থাকা মোহা. জাহাঙ্গীর হোসেনকে সচিবালয়ে উপসচিব, আর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ রবিউল আলমকে সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পরপরই এই চার কর্মকর্তাকে ওএসডি করেন সদ্য ওএসডি হওয়া নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

এর মধ্যে এনআইডির পরিচালক মো. ফরহাদ হোসেনকে আউয়াল কমিশনের এক কমিশনারের ব্যক্তিগত আক্রোশের কারণে ওএসডি করা হয়। এছাড়া বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে বাকি তিন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান এবং মোহাম্মদ রবিউল আলমকে ইসি কর্মকর্তাদের একটি গ্রুপের পরামর্শে সচিব শফিউল আজিম ওএসডি করেন।

কিউটিভি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:২৬

▎সর্বশেষ

ad