ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণ-অভ্যুথানের স্পিরিট ধরে রাখার আহ্বান সারজিসের

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৭:৩২:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : রোববার (১ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সাথে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা সহজ হবে। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব।’
 
তিনি আরো বলেন, ‘অভ্যুথান-পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করবো।’
 
এ সময় কলেজের শিক্ষার্থী- শিক্ষকসহ সাবেক সংরক্ষিত সংসদ সদস্য রীনা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad