ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

রেকর্ড জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ - ০৯:৪৪:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তিনে নেমে দলটির উইকেটকিপার অ্যামি হান্টার খেলেন ৬৮ রানের ইনিংস। ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন ওরলা প্রেন্ডেরগাস্ট (৩৭) এবং লরা ডেলানি (৩৩)।

তবে সুলতানা-স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত দুইশর আগেই থামতে হয় আইরিশদের। ৫০ ওভারে ৬ ওভারে ১৯৩ রান পর্যন্ত পৌঁছায় দলটি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার। ১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনকে (৬) হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার ফারজানা হকের ফিফটি (৫০) এবং শারমিন সুপ্তা (৪৩) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (৪০) সময়োপযোগী দুই ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষদিকে ২৯ বলে অপরাজিত ২৯ রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করান স্বর্ণা। এটাই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়া করে জয়ের কীর্তি। আইরিশদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন লরা ডেলানি। আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

 

 

কিউটিভি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad