ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল

Anima Rakhi | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ - ০২:২১:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল করেছে দেশটির একটি আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।

স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) মামলাটি খারিজ করেন বিচারপতি তানিয়া চুটকান। খবর বিবিসির।

এর আগে সোমবারই মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি।

অবশ্য মামলা দুটি নিয়ে মার্কিন আদালতের এতদিন ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। সোমবার আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পান ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। বসবেন হোয়াইট হাউসের গদিতে। পরবর্তী চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি।

 

কিউটিভি/অনিনমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad