ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে: শ্রম সচিব

Anima Rakhi | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ - ০১:৩৪:৪৭ পিএম

ডেস্ক নিউজ : আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা।

এসব বিষয়ে সরকার নীতিগত ভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

কিউটিভি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৩৪
▎সর্বশেষ

ad