ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ - ১০:৫৭:০৯ পিএম

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল দিয়েছে একদল তরুণ। সোমবার (১৮ নভেম্বর ২৪ইং) সকালে ১৫/২০ জনের একদল তরুণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে শ্লোগন দিয়ে থাকে।
এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর ২৪ইং) সকাল ৭ টায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে  শেষ হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মিছিল হলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে ১৫/২০ তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। দরগাহ  গেইট থেকে মিছিল শুরু করে চৌহাট্টা আসার আগেই ব্যনার গুটিয়ে ছত্র-ভঙ্গ হয়ে যান মিছিল কারীরা। শ্লোগান শুনে মিছিলটি ছাত্রলীগের বলে মনে হয়েছে বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছলটির ছবি ও ভিডিও চিত্রে ছাত্রলীগের পদদারী বা পরিচিত কোন নেতাকে  দেখা যায়নি। মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিলো- সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি,অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না, গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানও লেখা ছিলো।

 

কিউটিভি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১০:৫৫

▎সর্বশেষ

ad