ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজশাহী সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ - ০৬:৪১:৪৫ পিএম

ডেস্ক নিউজ :  রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান।

অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছেন এদেশের জনগণ। দেশের জনগণের প্রতি আমাদের রয়েছে দায়বদ্ধতা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য।

এর আগে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহা. হোসাইন-আল-মোরশেদ। এদিকে দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজকের এ কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এ নবীন সৈনিক হিসেবে যোগদান করলেন।

চলতি বছর সর্ব বিষয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হয়েছেন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট আইনুর ইসলাম। সেনাবাহিনীর রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেন।

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad